News Ticker

Menu

লিবিয়ায় ২১ মিসরীয়র শিরশ্ছেদ


জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গতকাল রোববার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে লিবিয়ায় অপহৃত হওয়া মিসরের ২১ জন কপটিক খ্রিষ্টানকে শিরশ্ছেদ করার দাবি করা হয়েছে।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মিসর। এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 
জিহাদিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল গভীর রাতে শিরশ্ছেদের ভিডিওটি প্রচার করা হয়। 
ভিডিও ফুটেজে একটি সমুদ্রসৈকতে হাতকড়া পরা ২১ জন জিম্মিকে দেখা যায়। তাঁদের পরনে কমলা রঙের জাম্পস্যুট। তাঁদের প্রত্যেকের সঙ্গে একজন করে মুখোশধারী জঙ্গি। তাঁদের পরনে কালো পোশাক। একপর্যায়ে জিম্মি ব্যক্তিদের হাঁটুগেড়ে বসিয়ে গণহারে শিরশ্ছেদ করে জঙ্গিরা।
ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে, মিসরের ওই ২১ জন খ্রিষ্টানকে শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) ত্রিপোলি শাখা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি সমুদ্রসৈকতে তাঁদের শিরশ্ছেদ করা হয়। 
এর আগে আইএসের একটি অনলাইন সাময়িকীতে সমসংখ্যক মিসরীয় নাগরিক লিবিয়ায় জিম্মি আছেন বলে দাবি করা হয়েছিল। 
লিবিয়ায় পৃথক দুটি ঘটনায় অন্তত ২০ জন মিসরীয় অপহৃত হন বলে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেন। 
শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর মিসরের জাতীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন, তাঁর দেশ এই হত্যাকারীদের শায়েস্তা করার অধিকার রাখে। 
ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মিসরের নিরাপত্তাপ্রধানদের বৈঠক ডাকেন সিসি। দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। 
এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Share This:

Post Tags:

TruthWire Editorial Team

TruthWire Editorial Team delivers factual, independent, and well-researched news and analysis on public policy, technology, business, health, environment, and social issues. We are committed to accuracy, transparency, and responsible journalism, helping readers understand important stories through clear and evidence-based reporting. For corrections, feedback, or story suggestions, contact us at: editor@truthwire.in

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like https://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM