News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category " WORLD "

যোনি ক্যান্সার কমিয়ে দেয় যৌন কর্ম : গবেষণা

Tuesday, June 23, 2015 /
মহিলাদের যোনি ক্যান্সারের ফলে কমে যায় যৌন কর্ম, জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী। তিনি এব্যাপারে একটি সমীক্ষা করেছিলেন, সেখানে দেখা গেছে যোনি ক্যান্সারের চিকিতসার পর মহিলাদের যৌন কর্মে উতসাহ অনেকটাই কমে যায়। শুধু যোনি ক্যান্সারই নয়, সারভিক্স, জরায়ু, ডিম্বাশয় এবং যোনিদ্বারের ক্যান্সারের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটে, বলছে গবেষণা।
শিকাগোয় অ্যামেরিকান সোসাইটি ফর ক্লিনিকাল অঙ্কোলজি-র বার্ষিক সভায় এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাঁদের একটি দল পর্যবেক্ষণ করে দেখেছেন, রেডিয়েশন, কেমোথেরাপি, এবং অস্ত্রপোচারের পর একজন মহিলার যৌন কর্ম মাসে ৬.১-৬.৮ বার থেকে কমে ২.৬-৪.৯ হয়ে যায়। 
সাকেথ গুন্টুপাল্লি নামে ইউনির্ভাসিটি অফ কলোরাডো স্কুল অফ মেডিসিন-এর সহকারী অধ্যাপক জানিয়েছেন, অনেকেই এই বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন।
তিনি জানিয়েছেন, ৩১৫ মহিলাকে নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যান্সারের চিকিতসার পর বিবাহিত জীবনে যৌন কর্ম অনেকটাই কমে যায়। এর মধ্যে দেখা গিয়েছে চিকিতসার ফলে অল্প বয়সেই যাঁদের মেনোপজ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে এই সমস্যা বেশি মাত্রায় হয়।
এক্ষেত্রে দীর্ঘ যৌন জীবন উপভোগের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। ক্যান্সারের চিকিতসা চলাকালীন দম্পতিদের কাউন্সেলিং-এর পরামর্শ দিয়েছেন গুন্টুপাল্লি।

সোর্স : এবিপি আনন্দ 

হস্তমৈথুন করলে হাতে গর্ভসঞ্চার হয়, অদ্ভূত মন্তব্য তুর্কি মুসলিম ধর্মগুরুর

/
 হাস্যকর মন্তব্য করলেন তুরস্কের এক মুসলিম ধর্মগুরু। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, হস্তমৈথুন করলে পরের জন্মে হাতে গর্ভসঞ্চার হবে। টেলিভিশনে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি এমনই অদ্ভূত মন্তব্য করলেন ওই তুর্কি ধর্মগুরু মুকাহিদ সিহাদ হান। এক দর্শক তাঁকে প্রশ্ন করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি হস্তমৈথুন করেন, এমনকি তীর্থযাত্রার সময়ই তিনি তা করেন।
এর জবাবে সিহাদ হান বলেন, অবিবাহিত হলে তিনি বিয়ের পরামর্শ দিতেন। এক্ষেত্রে ধর্মীয় বিধানের দাবি করে তিনি বলেন, নিজের হাতের সাহায্যে যৌনক্রিয়াকলাপ করলে পরবর্তী জীবনে হাতে গর্ভসঞ্চার হয়ে যায়। তিনি বলেন, ইসলামে হস্তমৈথুন নিষিদ্ধ। প্রত্যেককেই নিজের এই ‘শয়তানি প্রবৃত্তি’ দমন করতে হবে।

সোর্স  : এবিপি আনন্দ

নাইজেরিয়ায় দুই আত্মঘাতী কিশোরীর বোমা বিস্ফোরণে মৃত ৩০

/
বাউচি(নাইজেরিয়া): নাইজেরিয়ায় ফের জঙ্গি হামলা। আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩০। উত্তর-পূর্বের সবচেয়ে বড় শহর মাইদুগুড়িতে একটি মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই কিশোরী। সেই সময় রমজান মাস উপলক্ষ্যে প্রার্থনা করতে ওই মসজিদে এসেছিলেন বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনই দুই কিশোরী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন বোকো হারামের মূল ঘাঁটি নাইজেরিয়ার মাইদুগুড়িতেই। সেনা বাহিনীর সদর দফতর রাজধানী আবুজা থেকে সরিয়ে মাইদুগুড়িতে নিয়ে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের বাগা সড়কের কাছে মসজিদে আসরের নামাজের সময় এক কিশোরী আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণের পর আরেক কিশোরী দৌড়ে পালাতে গেলে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে দ্বিতীয় কিশোরীও মারা যায়। এই ঘটনায় আহত  বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বহুদিন থেকে বোকো হারাম নাইজেরিয়াতে হত্যা, অপহরণ ও আত্মাঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। শয়ে শয়ে অল্প বয়সী মেয়ে ও মহিলাদের অপহরণ করেছে এবং করে চলেছে নাইজেরিয়ার এই চরমপন্থী জঙ্গি সংগঠনটি।

কেএফসির ফ্রাইড চিকেনে ইঁদুর নিয়ে ধোঁয়াশা

Wednesday, June 17, 2015 /
ফ্রাইড চিকেনের জন্য জগদ্বিখ্যাত রেস্তোরাঁ কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এটি এক খদ্দেরকে ভাজা মুরগির মাংসের বদলে ভাজা ইঁদুর সরবরাহ করেছে। 

যুক্তরাষ্ট্রের ওই যুবক ক্রেতা ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, কেএফসি ফ্রাইড চিকেনের পরিবর্তে ফ্রাইড ইঁদুর দিয়েছে।

ওই যুবকের স্ট্যাটাসের বরাত দিয়ে যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য মিরর  জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উইলমিংটনে ১০ জুন বুধবারে কেএফসির এক রেস্তোরাঁয় খেতে যান ভিভোরাইজ ডিক্সন নামের ওই যুবক। সেখানে লম্বা আকৃতির অদ্ভুত একখণ্ড মুরগির মাংস পান তিনি। অবয়ব দেখে মনে হয়, যেন একটি লেজঅলা ইঁদুর। 

ডিক্সন মাংসের টুকরোটির বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আপলোডে করেন। তিনি লেখেন, ১০ জুনের ওই ঘটনার পর তিনি আবার কেএফসির রেস্তোরাঁয় যান এবং ব্যবস্থাপকের কাছে অভিযোগ করেন।

২৫ বছর বয়সী এ যুবক বলেন, ‘এটাতে (মাংসের টুকরা) কামড় দেওয়ামাত্রই আমি লক্ষ করলাম, খুবই শক্ত এবং রাবারের মতো। এ কারণে আমি এতে নজর দিই। তাকাতেই দেখি এটা ইঁদুর আকৃতির এবং এর লেজ আছে। এটা দেখে গা শিউরে উঠল।’


লিবিয়ায় ২১ মিসরীয়র শিরশ্ছেদ

Tuesday, June 9, 2015 /

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গতকাল রোববার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে লিবিয়ায় অপহৃত হওয়া মিসরের ২১ জন কপটিক খ্রিষ্টানকে শিরশ্ছেদ করার দাবি করা হয়েছে।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মিসর। এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 
জিহাদিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল গভীর রাতে শিরশ্ছেদের ভিডিওটি প্রচার করা হয়। 
ভিডিও ফুটেজে একটি সমুদ্রসৈকতে হাতকড়া পরা ২১ জন জিম্মিকে দেখা যায়। তাঁদের পরনে কমলা রঙের জাম্পস্যুট। তাঁদের প্রত্যেকের সঙ্গে একজন করে মুখোশধারী জঙ্গি। তাঁদের পরনে কালো পোশাক। একপর্যায়ে জিম্মি ব্যক্তিদের হাঁটুগেড়ে বসিয়ে গণহারে শিরশ্ছেদ করে জঙ্গিরা।
ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে, মিসরের ওই ২১ জন খ্রিষ্টানকে শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) ত্রিপোলি শাখা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি সমুদ্রসৈকতে তাঁদের শিরশ্ছেদ করা হয়। 
এর আগে আইএসের একটি অনলাইন সাময়িকীতে সমসংখ্যক মিসরীয় নাগরিক লিবিয়ায় জিম্মি আছেন বলে দাবি করা হয়েছিল। 
লিবিয়ায় পৃথক দুটি ঘটনায় অন্তত ২০ জন মিসরীয় অপহৃত হন বলে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেন। 
শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর মিসরের জাতীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন, তাঁর দেশ এই হত্যাকারীদের শায়েস্তা করার অধিকার রাখে। 
ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মিসরের নিরাপত্তাপ্রধানদের বৈঠক ডাকেন সিসি। দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। 
এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের সেনাদলকে প্রশিক্ষণ দিচ্ছে শত শত মার্কিন সেনা

/
রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনে শত শত মার্কিন সেনা কিয়েভের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। ওয়াশিংটন-মস্কো উত্তেজনা যখন তুঙ্গে তখন এ খবর প্রকাশিত হল। মার্কিন টিভি চ্যানেল এনবিসি জানিয়েছে, মার্কিন তিনশ’ ছত্রীসেনা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের সঙ্গে জড়িত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন এ তৎপরতাকে বড় ধরণের উস্কানি হিসেবে গণ্য করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছে এনবিসি। মার্কিন বাহিনী তিন পর্যায়ে সাত শতাধিক ইউক্রেনীয় সেনার সঙ্গে কাজ করছে মার্কিন বাহিনী। এপ্রিল মাস থেকে মার্কিন বাহিনীর ছয় মাসের এ মিশন শুরু হয়েছে। এদিকে কিয়েভের বাহিনীর প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন ক্যাপ্টেন নিক স্লালিমবেন। তিনি বলেন, প্রতিদিনই কিয়েভ বাহিনীর উন্নতি ঘটছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে প্রায় সাতশ’ মাইল দূরে এ মিশন চলছে। এদিকে এরআগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেশকোভ এ প্রশিক্ষণের নিন্দা জানিয়েছেন।

আফগানিস্তানে ১২ থানা দখল করেছে তালেবান

/

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের ১২টি থানা দখল করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক কর্মকর্তারা আজ (রোববার) এ খবর জানিয়েছেন।  

উরুজগান প্রদেশের গিজাব জেলার গভর্নর হাজি আব্দুল্লাহ খান জানান, সেনাবাহিনীর সঙ্গে দু সপ্তাহ সংঘর্ষের পর তালেবানরা এসব থানা দখল করে নিতে সক্ষম হয়। এসব সংঘর্ষে অন্তত ১২ তালেবান ও চার সেনা নিহত হয়েছে।

আব্দুল্লাহ খান সতর্ক করে বলেন, তালেবানরা গিজাবের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাহিনী যদি সহায়তা না পায় তাহলে শহরটি দখল করে নেবে তালেবানরা।

এদিকে, উরুজগান পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, এরইমধ্যে আফগান নিরাপত্তা বাহিনী কিছু এলাকায় তালেবান-বিরোধী পদক্ষেপ নিয়েছে। এর আগে, উরুজগানের দেহ্‌ রাওয়াদা জেলায় তালেবানদের বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। বসন্তকালীন অভিযানে যখন তালেবানরা তাদের অভিযান জোরদার করেছে তখন এসব ঘটনা ঘটলো।

রাশিয়াকে একঘরে করতে জি-৭ বৈঠকে ডাক ওবামার

/

জি -৭ রাষ্ট্রগুলির বৈঠকে রবিবার ফের রাশিয়াকে কোনঠাসা করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দিনের বৈঠকের প্রথম দিন ইউক্রেন প্রসঙ্গ ছাড়াও উঠে এল ইসলামিক স্টেট এবং বোকো হারামদের দমন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের অর্থনৈতিক বিপর্যয়ের বিষয়গুলি ইন্টান্যাশনাল মানিটরি ফান্ডের পেশ করা রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশগুলি অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে তৈরি হয়েছে জি -৭৷ বৈঠকের উদ্বোধনী ভাষণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ইবোলা ও নিরক্ষীয় অঞ্চলের অন্যান্য মারণ রোগগুলি দমন করার বিষয়ে জোর দেওয়ার প্রস্তাব দেন৷ জার্মান চ্যান্সেলর একই সঙ্গে মনে করিয়ে দেন বিশ্ব উষ্ণায়নের বিষয়টিও৷

কয়েক মাস আগেই প্যারিসের একটি বৈঠকে সারা বিশ্বের নেতারা শপথ নিয়েছিলেন কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিষ্ক্রমণ কমানোর জন্য৷ কয়েক মাস পর পরিস্থিতি কতটা বদলালো তা নিয়েই সওয়াল করেন মার্কেল৷ আলোচনায় সবার নজর কাড়ে গ্রিসও৷ সম্প্রতি সে দেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার কোনও আশু সমাধানে ব্যর্থ হয়েছে প্রশাসন৷ গ্রিক নেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবনা -চিন্তা শুরু করে দেন৷ বৈঠকে যোগদানকারী নেতাদের প্রত্যাশামতোই উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ৷ এই বিষয়ে আলোচনা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

ইউক্রেনের পূর্ব দিকে দোনেত্স্ক প্রদেশে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া নিয়ে ফের রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি৷ জি -৭ সদস্য দেশগুলির প্রতিনিধিদের কাছে আবেদন করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে রাশিয়াকে একঘরে করে দেওয়ার জন্য৷ ইউক্রেনে সঙ্কট ঘনীভূত হওয়ার পর থেকেই অবশ্য আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ সাহায্য করার অভিযোগ তুলে আসছে রাশিয়ার বিরুদ্ধে৷ একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করার ব্যবস্থাও করা হয়েছে৷ যদিও এমন পদক্ষেপে বিচলিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷