News Ticker

Menu

Browsing "Older Posts"

E100 Fuel: A Big Dream, But Are Ordinary Indians Ready to Pay the Price?

Wednesday, June 17, 2026 /

The Indian government has announced a major push toward E100 fuel, a fuel made almost entirely from ethanol. Leaders say it will reduce oil imports, help farmers, and make India more energy independent.

On paper, the idea sounds attractive. Why should India spend billions importing crude oil when fuel can be produced domestically from crops like sugarcane, maize, and rice?

But for ordinary Indians, the question is much simpler:

Will E100 make life better, or more expensive?

The Reality of Daily Life

Most Indians are not worried about energy independence when they stop at a fuel station.

They are worried about:

 

 Petrol prices
 Vehicle maintenance costs
 Food prices
 Water shortages
 Monthly household expenses

 

Any fuel policy must ultimately answer one question: Does it help the common citizen?

At the moment, E100 struggles to provide a convincing answer.

Cheaper Fuel That Isn't Actually Cheaper

Supporters of E100 often highlight that ethanol may cost less per litre than petrol.

However, ordinary people do not buy fuel by the litre—they buy it by the kilometre.

Ethanol contains less energy than petrol. Vehicles running on E100 consume more fuel to travel the same distance. This means a driver may save money at the fuel pump but spend more money over the course of a month.

For a middle-class family already dealing with rising living costs, that is not a benefit.

India's Water Crisis Cannot Be Ignored

This is perhaps the biggest concern.

India is already one of the most water-stressed countries in the world. In many villages, groundwater levels are falling every year. Farmers are digging deeper borewells, while some towns depend on water tankers during summer.

Yet E100 depends heavily on crops such as sugarcane and maize, which require enormous quantities of water.

Many citizens are asking a simple question:

Should India turn precious groundwater into vehicle fuel when millions still struggle for drinking water?

A country facing water scarcity cannot afford to ignore this debate.

Food Should Come Before Fuel

India has spent decades trying to improve food security.

If more farmland is used to grow fuel crops, what happens to food production?

What happens to the prices of:

 

➮ Rice
➮ Wheat
➮ Pulses
➮ Cooking oil

 

If farmers earn more by selling crops to ethanol producers than food markets, the shift could push food prices higher for everyone.

The poorest families would be affected first.

What Happens During a Drought?

Oil imports may be expensive, but crude oil does not depend on the monsoon.

Ethanol does.

A weak monsoon, drought, flood, or crop disease could reduce ethanol production and create fuel shortages.

This means India's transport system could become more dependent on weather conditions than ever before.

The Cost of New Vehicles

Most existing vehicles cannot run on E100.

Consumers may need flex-fuel vehicles with specially designed engines and fuel systems.

For wealthy buyers this may not matter.

For a family saving for years to buy a motorcycle or a small car, even a small increase in vehicle price can be significant.

Who Benefits the Most?

Supporters often claim E100 will help farmers.

That may be true for some farmers growing sugarcane or maize.

But India has more than 140 crore people.

Any policy should be judged by how it affects:

 

➮ Consumers
➮ Workers
➮ Small businesses
➮ Rural households
➮ Urban families

 

The benefits appear concentrated among specific industries, while many of the costs may be shared by everyone.

Is India Moving Too Fast?

Brazil's ethanol programme is often cited as a success story.

But Brazil spent decades building its system. It has different climate conditions, abundant agricultural land, and a long-established ethanol industry.

India is trying to move much faster.

The concern is not whether E100 can work.

The concern is whether India has solved the fundamental issues first:

 

➮ Water security
➮ Consumer affordability
➮ Food security
➮ Infrastructure readiness

 

Many citizens feel these questions remain unanswered.

The Bottom Line

The vision behind E100 is admirable. Reducing oil imports, supporting farmers, and promoting domestic energy are worthwhile goals.

But good intentions alone do not guarantee good outcomes.

For ordinary Indians, the measure of success is simple:

 

➮ Will fuel become cheaper?
➮ Will food remain affordable?
➮ Will groundwater be protected?
➮ Will vehicle ownership become easier, not harder?

 

Until these questions have clear answers, E100 remains less of a solution and more of an experiment.

India needs energy security.

But it also needs water security, food security, and economic security.

The challenge is ensuring that in solving one problem, we do not create three new ones.

আসছে ‘মিনিয়ন’রা!

Wednesday, June 24, 2015 /
ভারতীয় বক্স অফিসে হলিউডি ছবির দাপট আপাতত থামার কোনো নাম নেই। আগামী মাসে যে ছবি বলিউডে আসছে, তার কথা শুনে বলিউডি প্রযোজকদের হতাশা আরো বাড়তে পারে। আগামী ১০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ডেসপিকেবল মি’র নতুন ছবি ‘মিনিয়নস’।
কলার মতো দেখতে রোবট শ্রমিকদের আজগুবি সব কাজকারবার আর ভাষার জন্য এই সিরিজের প্রথম দুই ছবিও তুমুল জনপ্রিয় হয়। ‘মিনিয়নস’ এর ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ের মুক্তির পর এবার ভারতের বাজারে আসছে পিয়ের কোফিন এবং কাইল ব্যাল্ডার এই ছবিটি।
কেভিন, বব আর স্টুয়ার্ট-এই তিন চরিত্রকে এবার দেখা যাবে দারুণ এক অভিযানের অভিজ্ঞতা নিতে। নতুন ওস্তাদের খোঁজ করতে গিয়ে তাদের দেখা মেলে এক দুর্দান্ত সুপার-ভিলেনের সঙ্গে, নাম যার স্কারলেট ওভারকিল। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন সান্ড্রা বুলক।
এই তারকা অভিনেত্রীর পাশাপাশি জন হ্যাম, মাইকেল কিটন, অ্যালিসন জ্যানির মতো তারকারা কণ্ঠ দিয়েছেন এই ছবিতে। এ ছাড়া ষাটের দশকের একটি জনপ্রিয় গান যুক্ত থাকছে এ ছবির সাউন্ডট্র্যাকে।
বাংলাদেশেও আসার কথা রয়েছে ‘মিনিয়নস’-এর। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এর আগের বেশ কয়েকটি হলিউডি সুপারহিট সিরিজের ছবি (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ট্রান্সফরমার্স, হাঙ্গার গেম) ভারতের সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়েছে বাংলাদেশের কিছু মুভি থিয়েটারে। সে হিসেবে আশা করা যায়, মিনিয়নদের কাণ্ডকারখানা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।

স্কিনি জিনসে স্নায়ুর ক্ষতি

/
স্কিনি জিনস বা আঁটসাঁট জিনসের পরিধান স্নায়ুর (নার্ভের) ওপর চাপ তৈরি করতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক এ তথ্য জানান। জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড ফিজিয়াট্রির বরাত দিয়ে হাফিংটন পোস্ট প্রকাশ করেছে এই প্রতিবেদন।  
প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কয়েকদিন আগে ৩৫ বছর বয়সী একজন নারী হাসপাতালে ভর্তি হন। তিনি আঁটসাঁট জিনস পড়তেন। তিনি ক্ষতিগ্রস্ত পায়ের পেশি, পা ফোলা এবং অবশ স্নায়ুর সমস্যা নিয়ে আসেন।
অস্ট্রেলিয়ার দ্য রয়েল এডেলেইডা হাসপাতালের চিকিৎসক থমাস কিমবার জানান, ‘আমরা বিস্মিত হয়েছি ওই রোগীর স্নায়ু এবং পেশির খারাপ অবস্থা দেখে।’ 
হঠাৎ করে জিনস পরিহিত অবস্থায় তাঁর পা শক্ত এবং অসাড় হয়ে যাচ্ছিল। রোগী প্রথমে তাঁর সমস্যা বুঝতে পারেননি এবং চলাচলের জন্য অন্যের সাহায্য নেন। হাসপাতালে আসার আগে তিনি অনেকটা অসহায় অবস্থায় কাটাচ্ছিলেন।
ডা. কিমবার আরো বলেন, আঁটসাঁট জিনসের পরিধান তাঁর কুঁচকির স্নায়ুতে আঘাত করে; বিভিন্ন পেশিরও ক্ষতি করে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, আঁটসাঁট জিনস পায়ের নিচের দিকে স্নায়ুতে চাপ ফেলে রক্ত চলাচলকে হ্রাস করেছে। 
চারদিন চিকিৎসা করা হয় ওই নারীর। এরপর তিনি স্কিনি জিনস পরা বাদ দেন। তারপরও পুরোপুরি সেরে ওঠেনি তাঁর পা। অবশ্য অনেকদিন পর ধীরে ধীরে পা স্বাভাবিক হয় ওই নারীর।
ডা. কিমবারের মতে, স্কিনি জিনস বেশ ফ্যাশনেবল হলেও এর পরিধান পায়ের বড় ধরনের ক্ষতি করতে পারে।
তাই এ ধরনের পোশাক ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।


‘আনডু সেন্ড মেইল’ সুবিধা আনছে জিমেইল

/
অনেক গুরুত্বপূর্ণ মেইল লিখছেন, কিন্তু সেন্ড অপশনে ক্লিক করার পর মনে পড়ল বড্ড এক ভুল থেকে গেছে মেইলে। কিন্তু একবার সেন্ড অপশনে ক্লিক করলে তো আর তাকে ফেরানোর উপায় নেই! এবার এই পাঠিয়ে দেওয়া বার্তাকে আটকে দেওয়ার সুবিধা এনেছে জিমেইল। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গুগল তাদের ব্লগে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা ‘আনডু সেন্ড’ অপশন যুক্ত করতে যাচ্ছে জিমেইল ব্যবহারকারীদের জন্য। তবে এই সুবিধা কিন্তু একদম নতুন না। পরীক্ষামূলকভাবে এই সুবিধার বেটা সংস্করণ ব্যবহার করতে পারতেন যে কেউ। সেই পরীক্ষামূলক পর্যায় চলেছে প্রায় ছয় বছর ধরে। অবশেষে পাকাপাকিভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন জিমেইল ব্যবহারকারী!
যাঁরা ‘আনডু সেন্ড’-এর বেটা সংস্করণ ব্যবহার করছিলেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ উপভোগ করতে পারবেন। আর বাদবাকি ব্যবহারকারীদের সেটিংস অপশনে গিয়ে জেনারেল ট্যাব থেকে চালু করে নিতে হবে এই সুবিধা।
আদতে পাঠিয়ে দেওয়া কোনো মেইলকে ফিরিয়ে আনবে না গুগল। তবে ‘সেন্ড’ বাটন চাপার পর গ্রাহককে কয়েক মুহূর্ত ভাবার সুযোগ দেবে গুগল। এই সময়ে গুগল মেইল প্রাপকের কাছে না পাঠিয়ে নিজেদের সার্ভারে জমা করে রাখবে।
২০০৯ সালে যখন পরীক্ষামূলক এই সেবাটি চালু হয় তখন পাঁচ সেকেন্ড পর্যন্ত আনডু করার সুযোগ ছিল। তবে নতুনরূপে আসা এই সুবিধায় ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে গুগল। পছন্দমাফিক ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড অপেক্ষা করার অপশন বাছাই করে নিতে পারবেন গ্রাহকরা।
তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এখনই চালু করছে না গুগল। নিরাশ হওয়ার কিছু নেই এ খবরে, গুগল জানিয়েছে শিগগিরই মোবাইল ফোনেও আনডু করতে পারবেন যে কোনো মেইল। কিন্তু কবে, কখন মোবাইল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন তা জানায়নি গুগল।

এক ছবিতে এবার অভিনয় করতে চলেছেন শাহরুখ-সলমন-আমির

Tuesday, June 23, 2015 /
এক ছবিতে এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের তিন খান, সলমন, শাহরুখ এবং আমির। হ্যাঁ, অবশ্যই এটা কোনও কল্পনা নয়, এটাই বাস্তব এবং সেটা ঘটতে চলেছে খুব শীঘ্রই। প্রযোজক সাজিদ নাদিওয়ালা হলেন সেই ভাগ্যবান প্রযোজক, যাঁর প্রযোজনায় একই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী ত্রয়ী,  শাহরুখ-সলমন-আমির। সূত্রের তরফে জানা গেছে, সাজিদ নাদিওয়ালা একটি ছবি প্রযোজনা করবেন, যেখানে এই তিন খান অভিনয় করবেন। শোনা যাচ্ছে তিনি নিজে ছবিটি পরিচালনাও করতে পারেন, তবে পুরোটাই নির্ভর করছে ছবিটি কি বিষয় নিয়ে তৈরি হচ্ছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে শ্যুটিং শুরু হবে এই ছবির এবং সেই তারকাখচিত ছবি মুক্তি পাবে ডিসেম্বর ২০১৭ সালে।
সূত্রের তরফে জানা গেছে ছবির চিত্রনাট্যটা অনেকটা মনমোহন দেশাইয়ের ছবি ‘অমর আকবর অ্যান্টনি’র ধাঁচে তৈরি হবে। প্রযোজকের মূল লক্ষ্যই হল ছবিতে যেন তিনজন তারকাই একইরকম গুরুত্ব পান। কেউ যদি সামান্যও কম গুরুত্ব পান, তাহলে তাঁদের কারর ভক্তরাই প্রযোজককে ছেড়ে কথা বলবে না, সেটাও জানেন প্রযোজক। তাই তিনি যথেষ্ট সময় নিয়ে ২০১৭ সালে এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন।
এর আগে রুপোলি পর্দায় একসঙ্গে শাহরুখ-সলমনকে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ‘করণ-অর্জুন’, অর্জুন কেসি বোকাডিয়ার ‘হাম তুমহারে হ্যায় সনম’ এবং কর্ণ জোহরের ‘কুচ কুচ হোতা হ্যায়’-তে। সলমন-আমির একসঙ্গে বলিউডকে উপহার দিয়েছেন হাস্য-কৌতুকে ভরা রাজকুমার সন্তোষির ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি। তবে এই ছবি যদি সত্যিই তৈরি হয় তাহলে শাহরুখ-আমিরের একসঙ্গে এটাই প্রথম কাজ হবে। তাঁরা এরআগে একসঙ্গে কাজ করেননি।

গোয়াতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার দিল্লির দুই মহিলা

/
রাজধানী  দিল্লির বাসিন্দা দুজন মহিলাকে গোয়ায় গণধর্ষণ ও মারধরের অভিযোগ ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার ৫জন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই মহিলারা বুধবার রাতে গোয়ার অঞ্জুনা বিচ গ্রামের উদ্দেশ্যে একটি ট্যাক্সিতে বেরিয়েছিলেন। অভিযোগ, উত্তর গোয়ার আরপোরা গ্রামে  মাদক বিরোধী শাখার পুলিশের বেশে রাস্তায় ট্যাক্সি থামিয়ে তল্লাশি চালান ৫জন দুষ্কৃতী। তারপর জোর করে তাঁদের কাছেই একটি ফ্লাটে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করেন ওই ৫জন। ওই ট্যাক্সিচালকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় আজ সকালে। পুলিশের দাবি, গোয়ার কালাংগুটে গ্রামের একটি নৈশক্লাবে থাকে ওই ৫দুষ্কৃতী।  ওই ক্লাবটিকে ঘিরে বেআইনি কাজকর্মের অভিযোগ রয়েছে। দেহ ব্যবসা চালানোর অভিযোগে সম্প্রতি ওই ক্লাব ভাঙচুর করেছিল স্থানীয়রা।
জানা গিয়েছে, গোয়ায় ছুটি কাটাতে এসেছিলেন ২২ ও ৩০ বছরের ওই দুই মহিলা। রাতে অনজুনা গ্রামে যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ মাঝপথে ট্যাক্সি থামিয়ে তাঁদের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করে দুষ্কৃতীরা। পুলিশ সুপার উমেশ গোয়ানকর এ কথা জানিয়েছেন।

সোর্স : এবিপি আনন্দ 

গৃহবধূকে ‘ধর্ষণ’, মুখ খুললে স্বামীকে মেরে ফেলার হুমকি, বিষ্ণুপুরে

/


গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণবাগি গ্রামে। অভিযোগের তির গ্রামেরই ২ যুবকের দিকে। গত বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও গতকাল তা পরিবারের লোকজনকে জানান নির্যাতিতা। অভিযোগ, ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে গৃহবধূর স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। তাই ভয় পেয়ে ঘটনার কথা এতদিন কাউকে জানাননি বলে দাবি অভিযোগকারিণীর। এরপর গতকাল রাতেই ধর্ষণের অভিযোগ দায়ের হয় বিষ্ণুপুর থানায়। অভিযুক্ত রাজু মণ্ডল ও চিরণ রায় পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


সোর্স : এবিপি আনন্দ 

সন্তানের সামনেই মাকে ‘গণধর্ষণ’ শাসনে

/
উত্তর ২৪ পরগনার শাসনে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সন্তানের সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত। পলাতক বাকি দুই দুষ্কৃতীর সন্ধান চালাচ্ছে পুলিশ। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারিণীর দাবি, বুধবার রাতে স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে গভীর রাতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে তিন বছরের শিশুর সামনেই তাকে ধর্ষণ করে তারা।

বৃহস্পতিবার সকালে বোয়ালঘাটায় বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা। তারপর শাসন থানায় অভিযোগ দায়ের করেন।


ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত সাহাবুদ্দিন ওরফে ক্যাশ-কে। বাকি দুই দুষ্কৃতী পলাতক।
পুলিশের দাবি, দুষ্কৃতীরা অভিযোগকারিণীর পরিবারের পূর্ব পরিচিত। ধৃতকে জেরা করেই মিলবে বাকি দুষ্কৃতীদের খোঁজ।


বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয় চার অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটে না কাটেই এবার গণধর্ষণের অভিযোগ উত্তর ২৪ পরগনার শাসনে।

সোর্স : এবিপি আনন্দ 

৭ কোটি টাকার অফার, ক্যাটরিনার সঙ্গে বিজ্ঞাপনে ‘না’ সলমনের

/
এক সময় তিনিই ছিলেন ক্যাটরিনা কাইফের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কিন্তু আজ সব অতীত। প্রেমিকা ‘প্রাক্তন’ হয়ে গিয়েছেন। তাই তাঁর সঙ্গে পর্দায় আর কোনও কাজেই আগ্রহী নন সলমন খান। সম্প্রতি ক্যাটরিনার সঙ্গে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য ৭ কোটি টাকার অফার পেয়েছিলেন সলমন। জানা গিয়েছে, বিজ্ঞাপনের প্রস্তাবে যতটা উদ্দীপনা দেখিয়েছেন  ক্যাটরিনা, ততটাই নিস্পৃহ, নিরুতসাহী সলমন। এমনকী শোনা যাচ্ছে, লোভনীয় প্রস্তাব প্রত্যাখানই করেছেন সলমন।

কিন্তু সলমন তো এব্যাপারে যথেষ্ট খোলামেলা বলেই ইঙ্গিত মিলেছিল। প্রেমিকা ( তা তিনি বর্তমানে যতই প্রাক্তন হোন না কেন) অস্বস্তিতে পড়লে তাঁর পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে সলমনকে। বিদেশে এক দ্বীপপুঞ্জে রনবীর কপূরের সঙ্গে বেড়াতে গিয়ে বিকিনি বিতর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু রনবীর সে সময় বিষয়টি নিয়ে মুখ না খুললেও সংবাদমাধ্যমের প্রশ্নে বিপাকে পড়ার হাত থেকে ক্যাটরিনাকে রক্ষা করেছিলেন সলমনই।
শুধু তা-ই নয়, গত বছর নিজের বোন অর্পিতার বিয়ের সময় ক্যাটরিনার সঙ্গে মজায় মেতেছিলেন সলমন। খুনসুটি করে তাঁকে বলেছিলেন, ‘তোমাকে সুযোগ দিয়েছিলাম খান হওয়ার, তুমি কপূর হতে চাইলে’। ৩১ বছর বয়সি নায়িকা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।

তাহলে এত কিছুর পরও কেন ক্যাটরিনার সঙ্গে কাজ করতে আপত্তি সলমনের?
আসলে জনসমক্ষে সপ্রতিভ থাকলেও কাজের ক্ষেত্রে ক্যাটরিনার সঙ্গে দূরত্ব রক্ষা করতে চান সলমন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ক্যাটরিনা একসময় আমার ‘বন্ধু’ থাকলেও এখন সে অন্য কারও সঙ্গিনী  এই সম্পর্ককে তিনি সম্মান করেন। তাই কেউ যেন ক্যাটরিনাকে বলার সুযোগ না পায়, ‘ও, তোমার এখনও সলমনের সঙ্গে যোগাযোগ আছে?’ তিনি চান না, তাঁদের পুরানো সম্পর্কের ছায়া ক্যাটরিনার এখনকার জীবনে পড়ুক।
সে কারণেই ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে প্রথমে তাঁর বিপরীতে ক্যাটরিনাকেই নির্বাচন করা হলেও সলমনের আপত্তিতেই তাঁকে বাদ দিয়ে করিনা  কপূরকে নেওয়া হয়। ‘বাজ’ ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।

কেননা, আজ দুজনার দুটি পথ শুধু দুটি দিকে গেছে বেঁকে!





যোনি ক্যান্সার কমিয়ে দেয় যৌন কর্ম : গবেষণা

/
মহিলাদের যোনি ক্যান্সারের ফলে কমে যায় যৌন কর্ম, জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী। তিনি এব্যাপারে একটি সমীক্ষা করেছিলেন, সেখানে দেখা গেছে যোনি ক্যান্সারের চিকিতসার পর মহিলাদের যৌন কর্মে উতসাহ অনেকটাই কমে যায়। শুধু যোনি ক্যান্সারই নয়, সারভিক্স, জরায়ু, ডিম্বাশয় এবং যোনিদ্বারের ক্যান্সারের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটে, বলছে গবেষণা।
শিকাগোয় অ্যামেরিকান সোসাইটি ফর ক্লিনিকাল অঙ্কোলজি-র বার্ষিক সভায় এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাঁদের একটি দল পর্যবেক্ষণ করে দেখেছেন, রেডিয়েশন, কেমোথেরাপি, এবং অস্ত্রপোচারের পর একজন মহিলার যৌন কর্ম মাসে ৬.১-৬.৮ বার থেকে কমে ২.৬-৪.৯ হয়ে যায়। 
সাকেথ গুন্টুপাল্লি নামে ইউনির্ভাসিটি অফ কলোরাডো স্কুল অফ মেডিসিন-এর সহকারী অধ্যাপক জানিয়েছেন, অনেকেই এই বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন।
তিনি জানিয়েছেন, ৩১৫ মহিলাকে নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যান্সারের চিকিতসার পর বিবাহিত জীবনে যৌন কর্ম অনেকটাই কমে যায়। এর মধ্যে দেখা গিয়েছে চিকিতসার ফলে অল্প বয়সেই যাঁদের মেনোপজ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে এই সমস্যা বেশি মাত্রায় হয়।
এক্ষেত্রে দীর্ঘ যৌন জীবন উপভোগের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। ক্যান্সারের চিকিতসা চলাকালীন দম্পতিদের কাউন্সেলিং-এর পরামর্শ দিয়েছেন গুন্টুপাল্লি।

সোর্স : এবিপি আনন্দ 

কিশোরীকে গোসাবার লজে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে ‘গণধর্ষণ’

/
রাজ্যে ফের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগণার গোসাবার পাখিরালয়ে। কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে লজে রেখে ৩দিন ধরে গণধর্ষণ করার অভিযোগ ৩যুবকের বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্তসহ ৪।
পুলিশ সূত্রে খবর,শনিবার গোসাবায় মাসির বাড়ি যাচ্ছিল সোনারপুরের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী। রাস্তায় ৩ যুবক তাঁকে আটকায়। তারপর তাকে জোর করে পাখিরালয়ের লজে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ তারপর সেখানেই তিন দিন ধরে তার উপর চলে গণধর্ষণ। মঙ্গলবার সুযোগ পেয়ে হোটেল ছেড়ে পালিয়ে রাস্তায় চলে যায় অভিযোগকারিণী। তারপর কথা শুনে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় তাকে।
অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মূল অভিযুক্ত বাবলু নস্করসহ ৩ যুবক ও ওই লজের ম্যানেজারকে গ্রেফতার করে গোসাবা থেকে। পরিবারের দাবি, ওই কিশোরীর টাকাপয়সা ও গায়ের গয়নাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

সম্প্রতি ২০-মে তিলজলায় এক কিশোরীকে জন্মদিনের নাম করে নৈশ পার্টিতে ডেকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পলাতক অভিযুক্ত যুবক। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।


সোর্স  : এবিপি আনন্দ

হস্তমৈথুন করলে হাতে গর্ভসঞ্চার হয়, অদ্ভূত মন্তব্য তুর্কি মুসলিম ধর্মগুরুর

/
 হাস্যকর মন্তব্য করলেন তুরস্কের এক মুসলিম ধর্মগুরু। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, হস্তমৈথুন করলে পরের জন্মে হাতে গর্ভসঞ্চার হবে। টেলিভিশনে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি এমনই অদ্ভূত মন্তব্য করলেন ওই তুর্কি ধর্মগুরু মুকাহিদ সিহাদ হান। এক দর্শক তাঁকে প্রশ্ন করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি হস্তমৈথুন করেন, এমনকি তীর্থযাত্রার সময়ই তিনি তা করেন।
এর জবাবে সিহাদ হান বলেন, অবিবাহিত হলে তিনি বিয়ের পরামর্শ দিতেন। এক্ষেত্রে ধর্মীয় বিধানের দাবি করে তিনি বলেন, নিজের হাতের সাহায্যে যৌনক্রিয়াকলাপ করলে পরবর্তী জীবনে হাতে গর্ভসঞ্চার হয়ে যায়। তিনি বলেন, ইসলামে হস্তমৈথুন নিষিদ্ধ। প্রত্যেককেই নিজের এই ‘শয়তানি প্রবৃত্তি’ দমন করতে হবে।

সোর্স  : এবিপি আনন্দ

নাইজেরিয়ায় দুই আত্মঘাতী কিশোরীর বোমা বিস্ফোরণে মৃত ৩০

/
বাউচি(নাইজেরিয়া): নাইজেরিয়ায় ফের জঙ্গি হামলা। আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩০। উত্তর-পূর্বের সবচেয়ে বড় শহর মাইদুগুড়িতে একটি মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই কিশোরী। সেই সময় রমজান মাস উপলক্ষ্যে প্রার্থনা করতে ওই মসজিদে এসেছিলেন বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনই দুই কিশোরী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন বোকো হারামের মূল ঘাঁটি নাইজেরিয়ার মাইদুগুড়িতেই। সেনা বাহিনীর সদর দফতর রাজধানী আবুজা থেকে সরিয়ে মাইদুগুড়িতে নিয়ে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের বাগা সড়কের কাছে মসজিদে আসরের নামাজের সময় এক কিশোরী আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণের পর আরেক কিশোরী দৌড়ে পালাতে গেলে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে দ্বিতীয় কিশোরীও মারা যায়। এই ঘটনায় আহত  বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বহুদিন থেকে বোকো হারাম নাইজেরিয়াতে হত্যা, অপহরণ ও আত্মাঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। শয়ে শয়ে অল্প বয়সী মেয়ে ও মহিলাদের অপহরণ করেছে এবং করে চলেছে নাইজেরিয়ার এই চরমপন্থী জঙ্গি সংগঠনটি।

অবৈধ সম্পত্তি মামলায় জয়ললিতার রেহাইকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্নাটক

/

নয়াদিল্লি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বেকসুর খালাস দিয়েছে কর্নাটক হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কর্নাটক সরকার। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে রাজ্য সরকার এআইএডিএমকে নেত্রীর বেকসুর খালাসকে বেআইনি বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত ১১ মে ১৯ বছরের পুরানো এই মামলায় জয়ললিতা ও আরও তিন অভিযুক্তকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। এর ফলে ফের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ ফিরে পান জয়ললিতা।
এর আগে বিচারবিভাগীয় আদালত জয়ললিতা সহ চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছিল। তাঁর ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়। এর ফলে আইন অনুসারে জয়ললিতার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে জেলে যেতে হয় জয়ললিতাকে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট জামিন পান মঞ্জুর করে তাঁর।  কিন্তু হাইকোর্ট নিম্ন আদালতের ওই রায় খারিজ করে দেয়।
উল্লেখ্য, হাইকোর্টের রায়ে অব্যাহতি পেয়ে গদি ফিরে পাওয়ার পর ফের বিধানসভা আসনে লড়তে চলেছেন জয়ললিতা। ২৭ জুন ওই আসনে ভোট নেওয়া হবে। উপনির্বাচনের সময় দাখিল করা জয়ললিতার মনোনয়নপত্র অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ ১১.১৩ কোটি টাকা।


রাস্তা থেকে খুদেকে শুঁড়ে তুলে হাঁটা দিল দাঁতাল

/
কাটোয়া: ন’বছরের ছেলেটি কখনও সার্কাস দেখেনি। দেখা হয়নি চিড়িয়াখানাও। তাই গ্রামে হাতি ঢুকেছে খবর পেয়ে সকলের সঙ্গে ছুটেছিল সে। কিন্তু হাতি ঘুরে দাঁড়ালে বাকিরা যে দিকে খুশি দৌড়লেও সে পালাতে পারেনি। পড়ে যায় একেবারে হাতির সামনে।
রবিবার সকালে মঙ্গলকোটে দলছুট দাঁতালটি কয়েক পা এগিয়ে এসে শুঁড়ে তুলে নেয় স্নেহাশিস প্রামাণিক নামে ওই বালককে। দূর থেকে তা দেখে গ্রামবাসীদের তখন মুর্ছা যাওয়ার জোগাড়। কিন্তু তাদের সবাইকে অবাক করে ছেলেটিকে রাস্তার পাশের খেতে নামিয়ে দিয়ে আবার দুলকি চালে হাঁটা দেয় হাতিটি।
বর্ধমানের কাঁকসা, বুদবুদ বা গলসি এলাকায় বুনো হাতি ঢোকে মাঝে-মধ্যেই। মঙ্গলকোটের কুনুর বা অজয়ের আশপাশের এলাকাতেও দু’এক বার তাদের দেখা গিয়েছে। কিন্তু এ দিন সকালে একেবারে কাটোয়ায় পৌঁছে যায় একটি দাঁতাল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বাঁকুড়া থেকে আউশগ্রাম, ভাতারের ওরগ্রাম হয়ে মঙ্গলকোটে পৌঁছয় চারটি হাতি। তার পরেই তাদের মধ্যে একটি দলছুট হয়ে যায়। কাটোয়া-মালডাঙা রাস্তা ধরে সে পৌঁছয় কাটোয়ার দোনা ও শিলে গ্রামে। সেখানে নানা বাড়ি থেকে এটা-ওটা টানাটানি করে, ধানের গোলা ভাঙার চেষ্টা করে। টিন, ক্যানেস্তারা পিটিয়ে তাকে ধাওয়া করেন বাসিন্দারা। তাড়া খেয়ে পূর্বস্থলী হয়ে দাঁতালটি ভাগীরথী পেরিয়ে রাতে নদিয়ার দিকে গিয়েছে বলে বন দফতর সূত্রে জানা যায়।
এরই মধ্যে দোনা গ্রামে হাতিটির সামনে পড়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র স্নেহাশিস। স্থানীয় বাসিন্দা তথা ঘটনার প্রত্যক্ষদর্শী সাগর ঘোষের কথায়, ‘‘খেতে কাজ করছিলাম। হঠাৎ দেখি, ছেলেটিকে হাতি শুঁড়ে তুলেছে। সবাই চিৎকার-চেঁচামেচি শুরু করি। কিন্তু তার আগেই দেখি, যত্ন করে তাকে নামিয়ে আবার হাঁটতে শুরু করেছে হাতিটি।’’ সেই দৃশ্য দেখে সবার প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা হলেও স্নেহাশিস বেশ মজা পেয়েছে। তার কথায়, ‘‘প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আছাড় মারবে। কিন্তু, কিছুই না করে জমিতে নামিয়ে দিল।’’ আনন্দে ও উত্তেজনায় সে তার পরে হাতির পিছনে আরও কিলোমিটার খানেক দৌড়েছে।

কেন ওজন বাড়ে না জাপানি মেয়েদের

/


২৫ বছর ধরে বিশ্ব রেকর্ডে দীর্ঘায়ু হওয়ার শীর্ষ স্থানটি ধরে রেখেছে জাপানি মেয়েরা। তারা প্রায় ৮৪ বছর বা তার বেশি সময় বাঁচে। পাশাপাশি স্লিম ফিগারের অধিকারীও হয়। এর পেছনে গোপন রহস্য কী?
লেখক নাউমি মোরিইয়ানার ‘জাপানিস ওমেন ডোন্ট গেট ওল্ড অর ফ্যাট’ বইয়ের বরাত দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে হেলদি ফুড স্টাইল। এখানে লেখিকা নাউমির মায়ের রান্না ঘরের কথা বর্ণনা করা হয়েছে।
বইয়ে নাউমি লিখেছেন,‘ চিকন স্বাস্থ্য এবং র্দীঘায়ুর  কারণ হলো যেসব খাবার জাপানিরা নিয়মিত খায় সেগুলো রান্নার ধরন। তাদের খাবারের তালিকার শীর্ষে থাকে মাছ, সামুদ্রিক শৈবাল (সিওইড) , ফল, সয়া, ভাত, সবজি এবং গ্রিন টি’।
এসব খাদ্য বস্তুর মধ্যে রয়েছে অ্যান্টি এইজিং বা বয়সরোধক উপাদান। এসব খাবার খাওয়া ওজনের ভারসাম্য রক্ষার জন্য বেশ উপকারী।
জাপনিরা প্রতিদিন তাদের ঐতিহ্যবাহী খাবার গ্রিলড মাছ, ভাত, রান্না করা সবজি, স্যুপ, গ্রিন টি এবং ফল ইত্যাদি খায়। বলে রাখা ভালো, সারা বিশ্বে মাছ খাওয়া লোকের মধ্যে ১০ শতাংশই জাপানি।
মোরিইয়ানা বলেন, ‘ছোটবেলা থেকেই জাপানে শিশুদের শেখানো হয় খাবার ধীরে ধীরে খেতে এবং প্রতি কামড়কে উপভোগ করতে। এখানে নিয়ম হলো বাটি ভরে খাবার না খাওয়া এবং প্রত্যেকটি খাবার আলাদা আলাদা পরিবেশন করা।’
জাপানি রান্নার ধরন অনেক সহজ, খাবারগুলো ধীরে রান্না করা হয়, বেশির ভাগ সময় গ্রিলড বা সেদ্ধ করা হয়। রুটির পরিবর্তে তারা প্রত্যেক বেলায় ভাত খায়। এটা আসলে পশ্চিমা বিশ্বের সাথে প্রাচ্যের বড় পার্থক্য।
জাপানিরা সকালের খাবারের প্রতি বেশি গুরুত্ব দেয়। এখানেই বেশির ভাগ খাবার এবং পানীয় থাকে। বেশির ভাগ সকালের খাবারের তালিকায় থাকে গ্রিন টি, সেদ্ধ ভাত, স্যুপ, টফু, ইয়ং গার্লিক, সমুদ্র শৈবাল (সিওইড), ওমলেট এবং একটি মাছের টুকরা।
মিষ্টি জাতীয় ডেজার্ট জাপানিরা মাঝে মধ্যে খায়। আর খেলেও খুব কমই খায়। এর মানে এই নয় যে জাপানি নারীরা চকোলেট, কুকিস, আইসক্রিম এবং কেক খেতে ভালোবাসে না। তবে তারা এসব খাবারে নেতিবাচক দিকগুলো অনুভব করে, তাই কম খায়।
মোরিইয়ানা  তার বইয়ে আরো বলেন, ‘ব্যায়াম করা জাপানিদের প্রতিদিনের রুটিনের একটি অংশ। স্বাস্থ্য ভালো রাখতে তাদের সংস্কৃতির মধ্যে বাইকিং, হাঁটা এবং পাহাড় বাওয়া- এই বিষয়গুলো রয়েছে।’
তাই যদি আপনিও দীর্ঘায়ু বা স্লিম ফিগারের অধিকারী হতে চান এসব খাবার খেয়ে দেখতে পারেন।

আলিয়ার এখন ৫০ লাখ অনুসারী

/
বয়স এমন আর কী, মাত্র ২৩ চলছে এখন। তাতে কী, অনুসারী তাঁর রীতিমতো ৫০ লাখ! বলা হচ্ছে আলিয়া ভাটের কথা। সামাজিক মাধ্যম টুইটারে অনুসারীর সংখ্যা গতকাল ৫০ লাখ ছাড়িয়েছে তাঁর। এনডিটিভির খবরে জানা গেল, এ নিয়ে মহাখুশি আলিয়া বিশেষ ঘোষণা দিয়েছেন টুইটারে।
স্বভাবসুলভ ‘ওয়াও’, ‘ইয়াহু’ গোছের শব্দ ব্যবহার করেই উচ্ছ্বাস জানিয়েছেন আলিয়া। ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সমর্থনের জন্য। একই সঙ্গে জানিয়েছেন, এই খুশিতে সন্ধ্যা ৬টা থেকে লম্বা গল্প-গুজব করবেন সবার সঙ্গে।
সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় ভাট ক্যাম্পের এই কনিষ্ঠ সদস্য। পেশাদার এবং ব্যক্তিগত জীবনের বহু বিষয় তিনি ভক্তদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করেন। ৫০ লাখের উদযাপনেও তারই উচ্ছ্বাস দেখা যায়।
শাকুন বাত্রার ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির শুটিংয়ে এ মুহূর্তে ব্যস্ত আছেন আলিয়া। এ ছবিতে আরো রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, ঋষি কাপুর এবং পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাটের। প্রথম ছবিতেই সফল এই অভিনেত্রীকে কিছুদিন পর দেখা যাবে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘শানদার’ ছবিতে।

ফিফা সভাপতি হতে আগ্রহী ম্যারাডোনা

/

ফিফার কর্মকাণ্ড এবং এর কর্ণধার সেপ ব্ল্যাটারের তিনি কড়া সমালোচক। তাঁর বাক্যবাণে প্রায়ই বিদ্ধ হতে হয় ফিফার সভাপতিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ব্ল্যাটারকে। ডিয়েগো ম্যারাডোনা প্রায়ই বলেন, একবার ফিফার দায়িত্ব পেলে ফুটবলের চেহারাই পাল্টে দেবেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তি সেই সুযোগ পেতেও পারেন হয়তো। ম্যারাডোনার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ব্ল্যাটারের বিরুদ্ধে বহুদিন ধরেই উচ্চকণ্ঠ ম্যারাডোনা। গত মাসে দুর্নীতি-অনিয়মের অভিযোগে ফিফার সাত উচ্চপদস্থ কর্মকর্তার গ্রেপ্তার এবং এর পর জুরিখে ফিফার সদর দপ্তরে সু‌ইস পুলিশের নজিরবিহীন অভিযান হইচই ফেলে দিয়েছিল ফুটবল-দুনিয়ায়। তবে ডামাডোলের মধ্যেই নির্বাচনে জিতে পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হয়েছিলেন ব্ল্যাটার। যদিও তার চার দিন পর সবাইকে বিস্মিত করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
আগামী ডিসেম্বরে ফিফার কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচন হতে পারে, যে নির্বাচনে দেখা যেতে পারে ম্যারাডোনাকে। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচের ঘনিষ্ঠ বন্ধু, উরুগুয়ের লেখক-সাংবাদিক ভিক্টর হুগো মোরালেস টুইটারে জানিয়েছেন, ‘ম্যারাডোনা আমাকে বলেছেন যে তিনি ফিফা সভাপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এবং সবাইকে এটা জানানোর অনুমতিও দিয়েছেন আমাকে।’ টুইটারে আরেকটি বার্তায় মোরালেসের মন্তব্য, “ফিফা নির্বাচনের প্রার্থিতা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সময় ম্যারাডোনা শুধু দুই শব্দে ‘আমি প্রার্থী’ বলে আমাকে জানিয়েছেন।”


সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না সানি লিওনের মস্তিজাদে

Thursday, June 18, 2015 /


নয়াদিল্লি: সানি লিওনের মস্তিজাদে সিনেমার ভবিষ্যত ঘোরতর সংকটে পড়ল। এই ছবির মুক্তির প্রতীক্ষায় ছিলেন সানির অনুরাগীরা। মে মাসেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, সিনেমার বেশ কয়েক বিষয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। ফলে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে।
এর আগে জানা গিয়েছিল, সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, সিনেমার বিভিন্ন দৃশ্য অত্যন্ত ‘সাহসী’ বলেই মনে করছে সেন্সর বোর্ড। তাই মুক্তির অনুমতি দেওয়া হয়নি। এরফলে সিনেমাটির নির্মাতাদের এবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপালেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে।

নিজের পছন্দে বিয়ে করায় পঞ্চায়েতের নির্দেশে মহিলাকে গণধর্ষণ

/

গাজিয়াবাদ: নিজের পছন্দের ছেলেকে বিয়ে করায় পঞ্চায়েতের নির্দেশে গণধর্ষিতা হতে হল এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ওই তরুণী। এতেই গ্রাম পঞ্চায়েতের চক্ষুশূল হন ওই তরুণী। গ্রামেই বিচারসভা বসে খাপ পঞ্চায়েতের। বিচারে ‘প্রেম’ ও নিজের পছন্দে বিয়ে করার সাজা ধার্য হয় ‘গণধর্ষণ’। ওই গ্রামের পুরুষদেরই মেয়েটিকে ধর্ষণ করতে নির্দেশ দেয় পঞ্চায়েত।
মেয়েটি জানিয়েছে, বিচার শুনেই প্রথমে তাঁর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। এতদিন যে মেয়েটি ওই মানুষগুলোর সামনেই গ্রামে বেড়ে উঠেছে, সেই মেয়েটির ইজ্জত নিতে বিন্দুমাত্র কুন্ঠিত হননি গ্রামের ‘পুরুষ’রা।
গণধর্ষণের পর তাঁকে গ্রাম ছাড়া করা হয়। এমনকী হুমকিও দেওয়া হয় ফের কোনওদিন গ্রামে ঢুকলে তাঁর পরিবারের অন্য মেয়েদেরও তাঁর মতোই অবস্থা হবে অর্থাত তাদেরও শাস্তি হবে গণধর্ষণ। পরিবারের পুরুষদেরও গুলি করে মারা হবে বলে হুমকি দেয় খাপ পঞ্চায়েত।
পঞ্চায়েতের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করলেও নিষ্ক্রিয় ছিল পুলিশ, এমনই অভিযোগ করেছেন ওই তরুণী।